বিক্রয়োত্তর এবং প্রযুক্তিগত সহায়তা নীতি
SETUSHAR.COM.BD থেকে ক্রয়কৃত যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা গ্রাহকদের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। তবে অনুগ্রহ করে মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্ট সঠিকভাবে কনফিগার না করার কারণে সমস্যা দেখা দিতে পারে। এটি প্রোডাক্ট ত্রুটিপূর্ণ হওয়ার প্রমাণ নয়। তাই এই ধরনের পরিস্থিতিতে আমাদের টিম সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার ধাপসমূহ
১. প্রাথমিক যোগাযোগ
প্রোডাক্ট রিসিভ করার পর কনফিগারেশন করতে ব্যর্থ হলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
এই যোগাযোগ অবশ্যই পণ্য প্রাপ্তির পর সর্বোচ্চ ৩ (তিন) দিনের মধ্যে অথবা ওয়ারেন্টি মেয়াদের মধ্যেই করতে হবে।
যোগাযোগের জন্য কল করুন 01744-989696, অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা ইমেইল (support@setushar.com) এ বার্তা প্রেরণ করুন।
২. প্রাথমিক সমাধানের চেষ্টা
সমস্যাটি জানার পর আমরা প্রথমে ফোনে পরামর্শ, নির্দেশনা অথবা প্রয়োজনীয় টিউটোরিয়াল ভিডিও লিংক সরবরাহের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করব।
প্রয়োজনে গ্রাহককে স্ক্রিনশট বা শর্ট ভিডিও প্রদান করতে হতে পারে, যাতে সমস্যা আরও ভালোভাবে শনাক্ত করা যায়।
৩. অফিসে আসার প্রয়োজনীয়তা
ফোন বা অনলাইন মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব না হলে গ্রাহককে আমাদের অফিসে আসতে হতে পারে।
অফিসে প্রোডাক্ট আনার পর আমাদের বিশেষজ্ঞ টিম পরীক্ষা করে সমাধানের উদ্যোগ নেবে।
যদি প্রোডাক্টে প্রকৃত ত্রুটি থাকে তবে ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
তবে যদি প্রোডাক্টে কোনো ত্রুটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা গ্রাহককে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব।

 

 


সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: সেতুষার কি বাসায় গিয়ে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে?
উত্তর: দুঃখিত, আমরা বাসায় গিয়ে কোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট প্রদান করতে পারি না। প্রতিদিন বিপুল সংখ্যক সাপোর্ট অনুরোধ আসার কারণে এটি সম্ভব নয়। তাই গ্রাহককে কল, মেসেজ, ইমেইল অথবা সরাসরি অফিসে এসে সাপোর্ট নিতে হবে।
প্রশ্ন: যদি অফিসে আনার পরও প্রোডাক্ট কাজ না করে তবে কী হবে?
উত্তর: আমরা প্রোডাক্ট পরীক্ষা করব এবং সমস্যাটি শনাক্ত করার সর্বাত্মক চেষ্টা করব। যদি সমস্যা সমাধানযোগ্য না হয় এবং প্রোডাক্ট রিপ্লেসমেন্ট নীতির আওতায় থাকে, তবে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে রিপ্লেসমেন্ট প্রদান করা হবে। যদি প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, তবে গ্রাহক পরবর্তী সময়ে (৩ দিনের পরেও) আসতে পারেন। এ ক্ষেত্রে সমস্যা সমাধানে ৫ থেকে ১৫ কর্মদিবস সময় লাগতে পারে। সমস্যার সমাধান শেষে গ্রাহককে অবহিত করা হবে, এবং প্রোডাক্ট ব্যক্তিগতভাবে অফিস থেকে সংগ্রহ করতে হবে।
প্রশ্ন: যদি আমি ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে না পারি তবে কি সার্ভিস পাব?
উত্তর: হ্যাঁ, তবে অবশ্যই অর্ডার নাম্বার দিয়ে সমস্যাটি আমাদের জানাতে হবে। গ্রাহক নিজে না আসতে পারলে বিশ্বস্ত কাউকে পাঠাতে পারেন অথবা প্রোডাক্ট ও ইনভয়েস কপি সহ কুরিয়ার করতে পারেন। আমরা প্রোডাক্ট পাওয়ার পর পরীক্ষা করে গ্রাহকের সাথে যোগাযোগ করব।
প্রশ্ন: ৩ দিনের পর যদি প্রোডাক্টে সমস্যা পাওয়া যায় এবং ওয়ারেন্টি না থাকে তবে কি সার্ভিস পাওয়া যাবে?
উত্তর: দুঃখিত, ৩ দিনের পর বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে আমরা রিপ্লেসমেন্ট বা পূর্ণাঙ্গ সার্ভিস দিতে পারি না। তবে আমরা বিনামূল্যে পরামর্শ ও নির্দেশনা প্রদানের চেষ্টা করব। তাই গ্রাহককে পরামর্শ দেওয়া হচ্ছে, যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে।

বিশেষ নির্দেশনা
• সেতুষার কোনো প্রকার হোম-সার্ভিস প্রদান করে না।
• আমাদের ডেলিভারি টিম কেবলমাত্র ডেলিভারির দায়িত্বে নিয়োজিত; তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে সক্ষম নয়।
• টেকনিক্যাল ও আফটার-সেলস সাপোর্ট পেতে গ্রাহককে অবশ্যই ফোন, মেইল, ফেসবুক ইনবক্স বা সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে।
• SETUSHAR.COM.BD শুধুমাত্র প্রোডাক্ট বিক্রয় করে; আমরা প্রস্তুতকারক নই। তবে গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বিক্রয়োত্তর টেকনিক্যাল সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট।

ধন্যবাদ SETUSHAR.COM.BD-এর সাথে থাকার জন্য।


After-Sales and Technical Support Policy
At SETUSHAR.COM.BD, we are committed to providing customers with the necessary technical assistance for any product purchased from us. However, please note that in certain cases, issues may occur due to improper configuration of the product. Such cases do not constitute proof that the product is defective. In these circumstances, our team will provide the maximum possible assistance.
Steps to Obtain Technical Support
1. Initial Contact
If you are unable to configure the product after receiving it, you must contact us without delay.
This contact must be made within a maximum of three (3) days of receiving the product, or within the applicable warranty period.
You may contact us by calling 01744-989696, messaging our official Facebook page, or emailing us at support@setushar.com.
2. Initial Resolution Attempts
Upon being notified of the issue, we will first attempt to resolve it by providing consultation via phone, step-by-step instructions, or a tutorial video link.
If necessary, the customer may be requested to provide screenshots or short videos to help us identify the issue more effectively.
3. Requirement to Visit the Office
If the problem cannot be resolved through phone or online support, the customer may be required to bring the product to our office.
Once received, our expert team will inspect the product and take corrective measures.
If the product is found to have a genuine defect, appropriate action will be taken in accordance with the warranty policy.
If no defect is identified, proper usage instructions will be provided to the customer.
Frequently Asked Questions (FAQ)
Q: Does SETUSHAR provide home-based technical support?
A: No. We regret that we cannot provide any home-based technical support due to the high volume of support requests received daily. Customers must obtain support via phone, message, email, or by visiting our office directly.
Q: What happens if the product does not work even after being checked at the office?
A: We will conduct a thorough inspection of the product and make every effort to identify the issue. If the problem is deemed unresolvable and the product qualifies under our replacement policy, a replacement will be provided within three (3) days. If the product is within the warranty period, customers may still bring it after the initial three days. In such cases, resolution may require 5 to 15 business days. Once resolved, the customer will be notified, and the product must be collected personally from our office.
Q: If I cannot contact within 3 days, will I still receive service?
A: Yes, provided that you inform us of the issue along with your order number. If you cannot visit in person, you may send a trusted representative with the product and invoice copy, or courier the product to our address. Once received, we will inspect the product and contact you regarding the resolution.
Q: If a problem is discovered after 3 days and the product has no warranty, will service still be provided?
A: No. After three days or once the warranty period has expired, we cannot provide replacement or full service. However, we will provide free consultation and guidance to assist you. Therefore, we strongly advise notifying us immediately upon discovering any issue.

Special Instructions
• SETUSHAR does not provide any type of home service.
• Our delivery team is solely responsible for delivery and is not authorized to provide technical support.
• To receive technical or after-sales support, customers must contact us via phone, email, Facebook inbox, or by visiting our office.
• SETUSHAR.COM.BD only sells products; we are not the manufacturer. However, to ensure customer satisfaction, we are committed to providing after-sales technical assistance to the best of our ability.

Thank you for choosing SETUSHAR.COM.BD.